ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

এবার বিশাল আকৃতির লোহার পাখায় শত্রু দমনে সানি দেওল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৫৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গত বছর বক্স অফিসে ‘গদর-২’ সিনেমার ব্যাপক সাফল্য সানি দেওলের ক্যারিয়ারকে নতুনভাবে উজ্জীবিত করেছে। ৬৯০ কোটি রুপি ব্যবসা করা সিনেমা উপহার দিয়ে রাজনীতির মাঠ থেকে এখন অভিনয়েই মনোযোগী হয়েছে তিনি। আজ (১৯ অক্টোবর) ৬৭ বছরে পা দিয়েছে বলিউডের এই তারকা। এমন দিনেই প্রকাশ্যে এসেছে সানির ‘জাট’ সিনেমা প্রথম লুক।

এবার আর টিউবওয়েল কিংবা হাতুড়ি নয়, সানির হাতে দেখা গেছে বিশাল আকৃতির এক লোহার পাখা। এটি দিয়ে তাকে সিনেমায় শত্রু দমন করতে দেখা যাবে। ৬৬ বছরের সানি দেওলের এ সিনেমায় যে ভরপুর অ্যাকশন থাকবে তা প্রথম লুকেই ধারণা করা গেছে।

‘জাট’ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় সানি দেওলের পাশাপাশি রয়েছেন রণদীপ হুদা, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো তারকারা। এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান। এখন হায়দারাবাদে টানা শুটিং চলছে ‘জাট’ সিনেমার।

এ ছবির সাফল্যের পর থেকেই নিজের মূল্য বাড়িয়ে দিয়েছেন সানি। তাই চড়া পারিশ্রমিকে কাজ করা তার ‘জাট’ সিনেমাটি কেমন ব্যবসা করে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমা বোদ্ধারা।

ট্যাগস :

এবার বিশাল আকৃতির লোহার পাখায় শত্রু দমনে সানি দেওল

আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪