ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

এনসিপিসহ তিন দলের নতুন জোট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২০৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ০৭.১২.২৫।।

এনসিপির নেতৃত্বে নতুন জোটের আত্বপ্রকাশ হতে যাচ্ছে। রবিবার বিকেলে এই ঘোষনা আসতে পারে। বিএনপি–জামায়াতে ইসলামীর বাইরে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের যে আলোচনা দুই সপ্তাহ ধরে চলছিল, সেটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে ঘোষিত এই জোটে থাকছে না গণঅধিকার পরিষদ। নতুন জোট গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। দলগুলোর ভাষ্য অনুযায়ী, এই জোটের লক্ষ্য ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ইচ্ছুকদের রাজনৈতিক–নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা।

দুপুরের দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, ডিআরইউতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এবি পার্টির একটি সূত্রও জোট ঘোষণার খবর নিশ্চিত করেছে।

ট্যাগস :

এনসিপিসহ তিন দলের নতুন জোট

আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫