ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

এক কাপ চায়ে ২০-৬০ মিলিগ্রাম ক্যাফেইন: বাড়তে পারে শারীরিক সমস্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
একঘেয়েমি কাটাতে পানীয় হিসেবে চায়ের জুড়ি মেলা ভার। অনেকে বিপাক বৃদ্ধির জন্য নির্দিষ্ট চায়ের উপর নির্ভর করেন। তবে চিকিৎসকদের মতে, ঘন ঘন চা পানের এই প্রবণতা বিভিন্ন শারীরিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। এক কাপ চায়ে সাধারণত ২০-৬০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে।

তাই প্রতিদিন তিন থেকে চার কাপের বেশি চা পান করলে কিছু মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে, জেনে নিন সেগুলো কি-

ত্বকের ক্যান্সার: বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দুধ চা পানের অভ্যাস ত্বকের ক্যান্সারের পেছনে রয়েছে। তবে দুধের চা পান করলে ক্যান্সার হবে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও এই অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

এলার্জি: ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, ঘন ঘন চা পান করলে ত্বকের সমস্যা যেমন একজিমা এবং ডার্মাটাইটিস বাড়তে পারে। ফলে ত্বক লাল হওয়া, ঘন ঘন ব্রেকআউট বা ব্রণের সমস্যা বাড়তে পারে।

প্রদাহ: অনেকেই চায়ে আদা বা ছোট এলাচ দিয়ে খেতে পছন্দ করেন। এই দুটি উপাদানের কারণে চা স্বাদ ও গন্ধে অতুলনীয় হয়ে ওঠে। তবে এই ধরনের চা একাধিকবার পান করলে ত্বকের প্রদাহ বাড়তে পারে।

কোলাজেনের মাত্রার পরিবর্তন ঘটে: কোলাজেন হল এক ধরনের প্রোটিন যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং দুধ শরীরের প্রাকৃতিক কোলাজেনের মাত্রা কমাতে পারে। ফলে অল্প বয়সেই ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে।

হরমোনের মাত্রাও পরিবর্তিত হয়: অতিরিক্ত চা পানের অভ্যাস শরীরে বিভিন্ন হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করে। যা ত্বকে প্রভাব ফেলে। ত্বকে সিবাম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে মুখে ব্রণ বাড়তে পারে।

এক কাপ চায়ে ২০-৬০ মিলিগ্রাম ক্যাফেইন: বাড়তে পারে শারীরিক সমস্যা

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩