ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে:ইসি সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত, তখন তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি দিচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এদিকে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও চলছে। এমতাবস্থায় তফসিল ঘোষণা হবে কি না তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সেখানে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম বলেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাংগীর আলম জানান, বিকাল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তফসিল পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এরপর বক্তব্য দেবেন সিইসি। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

তফসিল ঘোষণাকে ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী হল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।

উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে:ইসি সচিব

আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩