ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৪ খাবার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অনেক তরুণ-তরুণীও এখন উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। এর একমাত্র কারণ অনিয়মিত জীবনযাপন। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই ক্ষেত্রে, সঠিক খাদ্য এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে ভারতীয় পুষ্টিবিদ নমামি আগরওয়াল তার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জানিয়েছেন, কীভাবে প্রাকৃতিকভাবে কিছু সাধারণ খাবার খেয়ে উচ্চ রক্তচাপ কমানো যায়। জেনে নিন কোন ৪টি খাবার রক্তচাপ কমাতে পারে-

সবুজ শাক-সবজি-

পালং শাক, কেল এবং লেটুস জাতীয় খাবারে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। পটাসিয়াম কিডনিকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম থেকে মুক্তি দিতে সাহায্য করে।

কলা-

কলার স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাসিয়াম রয়েছে। কলায় উপস্থিত পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

বিটরুট-

নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ এই সবজিটির রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এই সবজির পুষ্টি উপাদান রক্তনালীকে প্রসারিত রাখতে কাজ করে।

রসুন-

প্রত্যেকের রান্নাঘরে রসুন থাকে। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল খাবার, যা মাংসপেশিকে শিথিল করে। এই ভেষজটি রক্তনালীগুলিকেও প্রসারিত করে। ফলে রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণে থাকে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ৪ খাবার

আপডেট সময় : ০৩:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩