ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২১ বার পঠিত

ইসরায়েলি পর্যটকদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে নেমেছে থাইল্যান্ড। এছাড়াও চলমান প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি নাগরিকদের জন্য পর্যটন ভিসার মেয়াদ অন-অ্যারাইভাল এক মাস থেকে কমিয়ে ১৪ দিন করার দাবি জানিয়েছেন এক শীর্ষ বিক্ষোভকারী নেতা। ফুকেট দ্বীপে সপ্তাহান্তে আয়োজিত এক সমাবেশে এই দাবি তোলা হয়। সোমবার (২ নভেম্বর) দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফুকেট দ্বীপে আয়োজিত ‘নো ইসরায়েল- সেভ ফুকেট’ লেখা ব্যানারসহ একটি সমাবেশে থাই মিডিয়া মোগল এবং ‘ইয়েলো শার্ট’ বিক্ষোভের নেতা সোধি লিমথংকুল অভিযোগ করেন, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছে এবং কেবল তাদের নিজেদের দেশের পর্যটকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করছে।

একই দিন দ্বীপে আয়োজিত আরেকটি বিক্ষোভের নেতা সাইচোল নুচোট থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটির সকল চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

স্থানীয় প্রতিবাদী দলগুলোর অভিযোগ, ইসরায়েলি নাগরিকরা বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় সংস্কৃতিকে অসম্মান করছে এবং বিদেশী মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাম ব্যবহার করছে। থাইল্যান্ডে গঠিত ‘চাবাদ হাউস’ নামে পরিচালিত কেন্দ্রগুলোর কর্মকাণ্ড সম্প্রতি নজরদারির আওতায় এসেছে। গত জুলাইয়ে এক তদন্ত চলাকালীন এক ইসরায়েলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্ক করে বলেন, ‘আপনারা কি জানেন না এটি ইসরায়েলি ভূখণ্ড?’

ঐ ঘটনার পর থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায় এবং সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত পরিচালনা করে।

গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ইসরায়েলিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে সেনাসেবা শেষ করে অনেকে ঘুরতে যান। তবে ২০২৩ সাল থেকে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী আন্দোলন গাজা যুদ্ধের কেন্দ্রিক হলেও থাইল্যান্ডের বিক্ষোভগুলো স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো দখলে নেওয়ার অভিযোগ ও স্থানীয় নানা সমস্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

সূত্র: দ্য নিউ আরব

ট্যাগস :

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

আপডেট সময় : ০২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬