ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ইরানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আক্রমণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ৩১ মার্চ ২০২৬ ।।

ইরানের ইস্ফাহান শহরে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরপর কয়েকটি বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে রাতের আকাশ কমলা আভায় ঢেকে যায়। তবে ভিডিওটি সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কোনো মন্তব্য করেননি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইস্ফাহানে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। প্রায় ২৩ লাখ মানুষের বসবাসের এই শহরে বদর সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিও রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ওই হামলায় দুই হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দেওয়ার একদিনের মধ্যেই এই ঘটনা ঘটল।

ট্যাগস :

ইরানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আক্রমণ

আপডেট সময় : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬