ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইবির ২ প্রশাসনিক পদে নতুন নিয়োগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২৫৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।‍

সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী ও প্রেস প্রশাসক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী-কে আইসিটি সেলের পরিচালক হিসেবে ২২ অক্টোবর ২০২৪ থেকে পরবর্তী ১ (এক) বছরের জন্য উপাচার্য নিয়োগদান করেছেন। প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম-কে ২১ অক্টোবর ২০২৪ থেকে পরবর্তী ০১ বছরের জন্য প্রেস প্রশাসক হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মফিজুল ইসলাম বলেন, নিয়োগের চিঠি হাতে পেয়েছি। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছ ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি যেন সবার সহযোগিতা কামনা করছি।

ট্যাগস :

ইবির ২ প্রশাসনিক পদে নতুন নিয়োগ

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪