ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের, বাদ পরলেন কোপা আমেরিকায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৪৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চোট পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। কবে মাঠে ফিরবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, তার জন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন। এবার ভক্ত-সমর্থকদের হতাশা বাড়িয়েছেন নেইমার। ল্যাটিন ফুটবলের সেরা প্রতিযোগিতা কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা। তিনি বলেন, হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন কোপা আমেরিকা মিস করবেন নেইমার।

ব্রাজিলের রেড ৯৮ রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে রদ্রিগো বলেছেন, ‘তাড়াতাড়ি মাঠে ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি এড়িয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমাদের প্রত্যাশা হলো, তিনি ২০২৪ সালের আগস্টে ইউরোপে মৌসুমে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন।’

ব্রাজিল দলের ডাক্তারও বলেছেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। ৯ মাসের আগে ফেরা নিয়ে কথা বলাটা কিছুটা অগ্রিম হয়ে যায়। হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য একটু সময় লাগবে, এটা বৈশ্বিক ধারণা। জৈবিক এ সময়কে মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। লিগামেন্ট পুনর্গঠনের জন্য শরীর একটু সময় নেয়।’

চলতি বছরের অক্টোবরে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে এসিএলে চোট পান নেইমার। তার চোট এতটাই গুরুতর ছিল যে পরে আল হিলাল তারকাকে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। সেখান থেকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি নেইমার।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত মোট ১২৯টি ম্যাচ খেলেছেন নেইমার। ৭৯ গোল করেছেন। গোলের সংখ্যায় তিনি সর্বকালের সেরা ফুটবলার পেলেকে ছাড়িয়ে গেছেন। ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করেছেন পেলে।

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের, বাদ পরলেন কোপা আমেরিকায়

আপডেট সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩