ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট:সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। এটি যাতে তৈরি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কারণে বর্তমান ইসি চাপে রয়েছে। তাই কমিশনের দায়িত্ব বেড়েছে। বলা হচ্ছে ইসির ওপর আস্থা নেই, সরকারের ওপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই। আসন্ন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি তার বিশেষ দিক হলো অভিযোগের মাত্রা মাত্রাতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা ও বিতর্ক হতেই পারে। নির্বাচন নিয়ে অতীতে বিতর্ক হয়েছে, এমনকি ব্রিটিশ আমলেও।

আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট:সিইসি

আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩