ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আড়াই বিঘা পাকা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১০৪৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের মাঠে আড়াই বিঘা জমির পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা।  বুধবার (১৬ অক্টোবর) শেষ রাতের কোনো এক সময় সাগান্না ইউনিয়নে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের আহমেদ হোসেনের ছেলে নাসির উদ্দীনের বাড়ির পাশে মাঠের মধ্যে পাকা ধান বেঁধে স্তূপ করে রাখা ছিল। গভীর রাতে কে বা কারা মাঠের মধ্যে বেঁধে রাখা আড়াই বিঘা জমির ধানে আগুন লাগিয়ে দেয়। আগুনে সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এলাকার কৃষকরাও এমন ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভুক্তভোগীরা যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আড়াই বিঘা পাকা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪