ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

আজও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববার দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময় নিকলীতে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলীতে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকালে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ ভেঙে চৈত্রের সূর্য উঠেছে ঢাকার আকাশে।

আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ আবহাওয়াবিদ আরও বলেন, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, নগরের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নোয়াখালী ও সিলেট অঞ্চল। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪