ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাজেটে স্বাস্থ্য খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী Logo রূপগঞ্জে ১১০৭ বোতল ফেন্সিডিল ও এসকাফ জব্দ, আটক- ১ Logo  ঢাকা-সিলেট মহাসড়ক অচল,২২ কিলোমিটার এলাকায় যানজট, চরম দুর্ভোগে মানুষ Logo আখাউড়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করলেন হাজী সালাউদ্দিন ভূঁইয়া  Logo ট্রাম্পের বাণিজ্যিক হুমকিকে গুরুত্ব দিচ্ছে না স্পেন Logo প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি কম জ্বালানি, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা Logo বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট, চ্যালেঞ্জে আর্জেন্টিনা ও মরক্কো Logo মেসির গোলে উচ্ছ্বসিত পরীমনি, হাসপাতাল নিয়েই মজার পোস্ট ভাইরাল Logo ধামরাইয়ে বাবা মেয়েকে জায়গা লিখে দেওয়ায়, শশুরের উপর পুত্রবূধুর অত্যাচার Logo ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

আখাউড়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করলেন হাজী সালাউদ্দিন ভূঁইয়া 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৫৪ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া দূর্ভোগ লাঘবে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পথচারী, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের হাতে ১৫০ টি ছাতা তুলে দেয়া হয়। হাজী সালাউদ্দিন ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে এসব ছাতা বিতরণ করেন। মুষলধারে বৃষ্টির মধ্যে পথচারীরা ছাতা পেয়ে খুবই খুশি। হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “বৃষ্টিতে অনেক মানুষ প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হন। কিন্তু অনেকের কাছেই ছাতা থাকে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই ছোট্ট উদ্যোগ নেয়া হয়। তিনি আরো বলেন আমি জনগনের কল্যাণে কাজ করতে চাই। জনসেবার অংশ হিসেবে আমি এ কাজটি করছি। আমি নিতে নয় দিতে এসেছি। মানুষের পাশে থেকে আমার দায়িত্ব ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ছাতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আশরাফুল আলম বলেন, সকালে প্রয়োজনীয় কাজ করতে ঘর থেকে বের হয়ে শহরে আসা হয়। হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এক দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এসময় একটি ছাতা উপহার পাওয়ায় বাড়ি আসতে আর কোন সমস্যা হয়নি। শিক্ষার্থী মোঃ রবিন বলেন, সকাল ১০ টায় পরীক্ষা থাকায় বাড়ি থেকে কষ্ট অটোরিকশায় করে আখাউড়ায় আসি। এরপর বৃষ্টির জন্য আটকে থাকি। উপহারের ছাতা পেয়ে আনন্দে স্কুলে যাই। ছাতা পেয়ে খুবই ভালো লেগেছে। বৃষ্টির সময় এভাবে কেউ আমাদের কষ্ট লাঘবে ছাতা দেয়নি। আসলেই হাজী সালাউদ্দিন একজন মানবিক মানুষ। তার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। পথচারী মোঃ মুর্শেদ বলেন, বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দিনে ছাতা ছাড়া চলে না। একটা ছাতা আমার খুবই প্রয়োজন ছিলো। কিন্তু পয়সার অভাবে কিনতে পারছি না। সড়ক বাজার এলাকায় বৃষ্টি ভিজে রাস্তা পার হওয়ার সময় একটা ছাড়া উপহার পেয়েছি। ছাতাটা দেখতে সুন্দর ও বড় আকারের। এখন আর রোদ বৃষ্টিতে চলাচলে কোন অসুবিধে হবে না। স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
ট্যাগস :

আখাউড়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করলেন হাজী সালাউদ্দিন ভূঁইয়া 

আপডেট সময় : ০৬:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬