সংবাদ শিরোনাম :
আখাউড়ায় দেশীয় তৈরি মদসহ মাদক কারবারী গ্রেফতার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫১ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদবহনের সময় মোঃ রিয়াজ মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার ১৬ আগস্ট সকাল ১১ টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অটোরিকশার ভেতর থেকে দেশীয় তৈরি ৪০ লিটার মদ উদ্ধার করা হয়। পরে মাদকবহনের অভিযোগে অটোরিকশায় থাকা মোঃ রিয়াজ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও আটক অটোরিকশা বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















