ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

আইসিআইসি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গত ১৯ থেকে ২১ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপী তথ্য কমিশনারদের ১৪তম সম্মেলনের শেষ দিনে ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়। যার মেয়াদ হবে আগামী তিন বছর।

এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আইসিআইসি’র ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক সম্মেলনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বাসস’কে বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্মান অর্জন দেশকে আরও উচ্চতার আসনে নিয়ে যাবে।’

আইসিআইসি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩