ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

অবসরের ৩ বছর পার না হলে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবেন না:হাইকোর্ট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের ৩ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না- এ সংক্রান্ত পৃথক চারটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাই অবসরের ৩ বছর পার না হলে এসব কর্মকর্তারা নির্বাচন করতে পারবেন না।

সোমবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেছেন, রিটকারীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় সম অধিকার ও মৌলিক অধিকার ক্ষুণ্ণের যে যুক্তি দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়।

জনপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা ১২(১)(ভ) অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা অবসর গ্রহণের তিন বছরের মধ্যে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই ধারাকে চ্যালেঞ্জ করে মো. শামীম কামাল, মো. আব্দুল মান্নান, আতাউর রহমান প্রধান এবং রতন চন্দ্র পণ্ডিতের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভিন্ন সময় পৃথক রুল জারি করেছিলেন। রুলে এই ধারাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিল হাইকোর্ট।

এর আগে গত ২৯শে নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ উল্লেখ করেন, রিট আবেদনের শুনানি ও রুলের পর যে কোনো সময় রায় দেওয়া হতে পারে।

অবসরের ৩ বছর পার না হলে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবেন না:হাইকোর্ট

আপডেট সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩