ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

অনভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভ্রমণ, ব্যবসা এবং অস্থায়ী কর্মীদের সহ নির্দিষ্ট কিছু অ-অভিবাসী ভিসার (এনআইভি) জন্য প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (১৮ জুন) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন ভিসা ফি ১৭ জুন থেকে কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাসের মতে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি ১/বি ২) এবং অন্যান্য নন-পিটিশন এনআইভি যেমন স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসার জন্য আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার টাকা) থেকে বাড়িয়ে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির) জন্য কিছু আবেদনভিত্তিক অ-অভিবাসী ভিসা আবেদন ফি ১৯০ ডলার (প্রায় ২০ হাজার টাকা) থেকে বাড়িয়ে ২০৫ ডলার (প্রায় ২২ হাজার টাকা) করা হয়েছে।

এছাড়া চুক্তির আওতায় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য বিশেষ পেশার (শ্রেণি ই) জন্য ভিসা আবেদন ফি ২০৫ ডলার (প্রায় ২২ হাজার টাকা) থেকে বাড়িয়ে ৩১৫ ডলার (প্রায় ৩৪ হাজার টাকা) করা হয়েছে।

অনভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩