ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬তম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ১৬৬ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২২ জুন) দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট-২০২৩ প্রকাশ করে ইআইইউ। এবং এ বছর বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা।

জাপানের ওসাকা সেরা দশ বাসযোগ্য শহরের মধ্যে একমাত্র এশিয়ান শহর। শহরটি ৯৬ পয়েন্ট নিয়ে ১০ তম স্থানে রয়েছে। ৪৩ দশমিক ৮ পয়েন্ট পেয়ে তালিকায় ১৬৬তম অবস্থানে রয়েছে ঢাকা। বসবাসযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান নিচ থেকে ৭ম।

পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সূচকগুলো হল-স্থিতিশীলতা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। এবং এ সবগুলোর তালিকায় ভিয়েনাকে শীর্ষে রাখতে ভূমিকা রেখেছে।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। মেলবোর্ন ছাড়াও সেরা দশে রয়েছে অস্ট্রেলিয়ার শহর সিডনি (৪)। শীর্ষ দশে তিনটি কানাডার শহর হল ভ্যাঙ্কুভার (৫), ক্যালগারি (৭) এবং টরন্টো (৯)। শীর্ষ দশের বাকি দুটি শহর হল সুইজারল্যান্ডের জুরিখ (৬) এবং জেনেভা (৮)।

তবে এবার অনেক উত্থান-পতন হয়েছে তালিকার একেবারে নিচের দিকে। আগের তালিকার শীর্ষে থাকা অনেক শহরই এখন তালিকার নীচে নেমে গেছে। বাসযোগ্য শহরের তালিকায় দামেস্কের চেয়ে এগিয়ে আছে আলজেরিয়ার আলজিয়ার্স এবং লিবিয়ার ত্রিপোলি।

পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬তম

আপডেট সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩