ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

সাকিব দলে না থাকলে ওয়ানডে ও টি-টোয়েন্টি কঠিন হয়ে যায়: লিটন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে চোট পান তিনি। ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন সাকিব। আর তাই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র সাকিবই অনুপস্থিত। স্বাভাবিকভাবেই সাকিব না খেললে, বিশেষ করে ওয়ানডে অথবা টি-টোয়েনটিতে না খেললে বাংলাদেশ দলের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। তার মতো বিশ্বের সেরা অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। সাকিব থাকলে দল ভারসাম্যপূর্ণ হয় বলে মন্তব্য করেন লিটন দাস।

সোমবার (১২ জুন) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সাকিব ভাই থাকা মানে দুই দিক থেকে ব্যালেন্স। আপনি কিছু ওভার বোলিং এবং ব্যাটিংও পাবেন। স্বাভাবিকভাবেই, সাকিব ভাই যখন খেলেন না, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি, তখন বাংলাদেশ দলের জন্য আরও কঠিন হয়ে পড়ে। তবে টেস্টে এখন আমাদের যথেষ্ট বোলার আছে তাই বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।’

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এরকম কিছু না। আপনি যদি সহ-অধিনায়কত্ব করেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন তখন আমাকে ১-২ ওভার পর্যন্ত অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই।’

সাকিব দলে না থাকলে ওয়ানডে ও টি-টোয়েন্টি কঠিন হয়ে যায়: লিটন

আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩