খুলনা ও বরিশালের নির্বাচনে ইসির নজরদারি
- আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন আজ সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে যা বিকেল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। রাজধানীর আগারগাঁও এর নির্বাচন ভবন থেকে সকল কেন্দ্রের ভোট পরিস্থিতির উপর নজর রাখছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শুরুর প্রথম থেকেই সিসি ক্যামেরার মাধ্যমে এই দুই সিটি নির্বাচন নজরদারি করছেন ইসি।
নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে এবং পাহারায় মোতায়েন করা হয়েছে ১৬ থেকে ১৭ জনের ফোর্স। এমনকি ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম কেন্দ্রে উপস্থিত রয়েছে।
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে যাতে কোনো প্রকার অনিয়ম, ভোট প্রদানে বাঁধা অথবা ঝামেলা ঠেকাতেই ইসির এই নজরদারি কার্যক্রম। এর আগে গাজীপুর সিটি নির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন ইসি।























