বাগেরহাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ১ জন নিহত, আহত ৪
- আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৬৮৮ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় মানসিক ভারসাম্যহীন (মাদকাসক্ত) এক যুবকের ছুরিকাঘাতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ দুপুরে চিতলমারী বাজারের পাটরপাড়া ষ্টিল ব্রীজ এর পাশে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চিতলমারীর আড়ুয়াবর্ণী এলাকার আকরাম শেখ এর ছেলে মাদকাসক্ত সম্রাট শেখ হটাৎ করে ধারালো ছুরি বের করে ব্রীজের পাশে উপস্থিত হয়ে লোকজনকে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে। এসময়ে গুরুতর আহত ৫ জনের মধ্যে পাটরপাড়া এলাকার রফিক খান (৪০)কে হাসপাতালে নেওয়ার আগে মারা যায়। গুরুতর আহত অপর চারজনের মধ্যে রায়হান শেখ (২৭)এর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গুরুতর অপর তিনজন আমিনুর রহমান, তানভীর ও আবুসাইদ কে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক মাদকাসক্ত মানসিক ভারসম্যহীন সম্র্রাট শেখকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ।












