ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ভাঙনের সংসারে সন্তানের খুশিতে ফের একত্রে রাজ-পরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৩০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি স্যোসাল মিডিয়াতে ফাঁস হওয়া রাজের গোপন ভিডিওর জের ধরে ভাঙ্গতে যাচ্ছিল রাজ-পরীর সংসার। তবে কথায় আছে সন্তানের জন্ম প্রতিটি পিতামাতার জন্য সুখের আশীর্বাদ নিয়ে আসে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও তাদের অমূল্য রত্ন। ভাঙা সংসারে সন্তানের সুখের জন্য দুজন আবারও একত্র হয়ে তারই প্রমাণ দিলেন। অভিমান ভুলে বরাবরের মতো একসঙ্গেই ছেলের ১০ মাস উদযাপন করেছেন রাজ-পরী।

রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন পরীমনি। ভিডিওতে কেক কেটে পুত্রসন্তের রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। শরিফুল রাজ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই রয়েছেন। সেই ভিডিওতে রাজ ও পরীমনিকে পাশাপাশি বসে খুব খুশি দেখা যাচ্ছে।

সেই ভিডিওর সঙ্গে পরীমনি সুন্দর ক্যাপশনে লিখেছেন,‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’

পোস্টটি শেয়ার করা মাত্রই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পরীর কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের। কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।

ভাঙনের সংসারে সন্তানের খুশিতে ফের একত্রে রাজ-পরী

আপডেট সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩