নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি স্যোসাল মিডিয়াতে ফাঁস হওয়া রাজের গোপন ভিডিওর জের ধরে ভাঙ্গতে যাচ্ছিল রাজ-পরীর সংসার। তবে কথায় আছে সন্তানের জন্ম প্রতিটি পিতামাতার জন্য সুখের আশীর্বাদ নিয়ে আসে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও তাদের অমূল্য রত্ন। ভাঙা সংসারে সন্তানের সুখের জন্য দুজন আবারও একত্র হয়ে তারই প্রমাণ দিলেন। অভিমান ভুলে বরাবরের মতো একসঙ্গেই ছেলের ১০ মাস উদযাপন করেছেন রাজ-পরী।
রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন পরীমনি। ভিডিওতে কেক কেটে পুত্রসন্তের রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। শরিফুল রাজ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই রয়েছেন। সেই ভিডিওতে রাজ ও পরীমনিকে পাশাপাশি বসে খুব খুশি দেখা যাচ্ছে।
সেই ভিডিওর সঙ্গে পরীমনি সুন্দর ক্যাপশনে লিখেছেন,‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’
পোস্টটি শেয়ার করা মাত্রই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পরীর কমেন্টবক্সে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের। কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।