ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত এক যুগে বিদ্যুৎ খাতে নানা পদক্ষেপের পরও বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে লোডশেডিং ফিরে আসার পর অসন্তোষের মধ্যে সকল সংকটের কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী গ্যাস-তেল-কয়লা সবকিছুর দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ঘনঘন লোডশেডিংয়ের পাশাপাশি তীব্র তাপদাহের কারনে কষ্টে আছে জনজীবন। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্টি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি ও নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে গেছে। এর প্রভাবে বর্তমানে মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে।

রোববার (৪ জুন) সকাল ১০টার দিকে গণভবন থেকে কার্যত ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একদিকে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি অন্যদিকে বিদ্যুত নেই- এই দুই সমস্যায় ভুগছে আমার দেশের মানুষ। আর একবার বৈদ্যুতিক পাখার বাতাস খাওয়ার অভ্যাস হয়ে গেলে, তা না পেলে আরও কঠিন হয়ে পড়ে। এটাও তো বাস্তব কথা।

তিনি বলেন, আজ সারা বিশ্বে গ্যাস, তেল ও কয়লার দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না- এরকমই অবস্থা দাঁড়িয়েছে। আমি জানি যার জন্য এই গরমে মানুষ কষ্ট পাচ্ছে।

সরকারপ্রধান বলেন, করোনা ভাইরাস, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী প্রতিটি পণ্যের দাম বেড়েছে। আমাদের জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, খাবারের দাম বেড়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাজেট দেওয়ার পরই যারা প্রতিবারই বলেন এটা সম্ভব না। আমরা কিন্তু সেটা করি এবং করে দেখাই। যারা এসব কথা প্রতিবছরই বলেন তাদেরকে বলবো আপনি আগের বছর কি বলেছিলেন আর আজকের বাংলাদেশ কোথায় এসেছে একটু হিসেবে করে তা যেনো দেখেন।

আজকে আমরা বাংলাদেশে বাজেট দিয়েছি। আমরা জানি ২০০৬ সালে বিএনপি সরকারের আমলের যে শেষ বাজেট, সে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। আর ১ জুন আমরা যে বাজেট দিয়েছি সেটা হলো ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট আমরা দিয়েছি। এবং এই বাজেট আমরা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা তা পারবো। আওয়ামী লীগ পারবে। আমি জানি অনেকে অনেক কথাই বলার চেষ্টা করেন। কিন্তু আমরা বাংলাদেশটাকে চিনি এবং জানি। আর এ বাংলাদেশের মানুষের অবস্থানটাও আমাদের জানা।

মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩