ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের বেসমেন্টে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর সড়কের ৭১২/১৭ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আদাবরের আটতলা ভবনের বেসমেন্টে আগুনের খবর পাই। ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের বেসমেন্টে আগুন

আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩