ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আরও এক বছর র‌্যাবের মহাপরিচালক পদে থাকছেন এম খুরশীদ হোসেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) পদে আরও এক বছর থাকছেন এম খুরশীদ হোসেন। তার চাকরির মেয়াদ বাড়িয়ে ২৩ মে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখ পরবর্তী এক বছর মেয়াদে স্ববেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আগামী ৪ জুন সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল এম খুরশীদ হোসেনের। এর মধ্যেই তার চাকরির মেয়াদ ১ বছর বাড়ানো হলো। বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন খুরশীদ হোসেন। র‌্যাব ডিজি হওয়ার আগে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের নবম মহাপরিচালকের দায়িত্ব পান খুরশীদ হোসেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। চাকরি জীবনে ডিএমপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এম খুরশীদ হোসেন। বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুই বার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ ও একবার ‘পিপিএম’ পেয়েছেন। খুরশীদ হোসেন নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন। সে সময় খুরশীদ হোসেন আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতার করেন। র‌্যাবের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও খুরশীদ হোসেন অনেক কাজে সফল ও প্রশংসিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সন্ধান ও তাদের মূলোৎপাটন। এছাড়া সিরাজগঞ্জে ৩২৩ জন সর্বহারা দলের সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

সাধারণ মানুষের সেবায় সবসময় র‌্যাবের সহযোগিতা সহজ করার জন্য নিরলস প্রচেষ্টা করছেন এম খুরশীদ হোসেন।

আরও এক বছর র‌্যাবের মহাপরিচালক পদে থাকছেন এম খুরশীদ হোসেন

আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩