ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

কিশোরগঞ্জের ব্রীজের নিচে পড়েছিলো অটোরিকশা চালকের মরদেহ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৭৭ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের ১২ ঘন্টা পর ঐ অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. শরীফ (২৪) উপজেলার ইন্দাচুল্লি গ্রামের মতিউর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, নিহত শরীফ রোববার (২১ মে) সন্ধ্যায় তার সদ্য ক্রয়কৃত ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। আজ সকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ অংশের বানিয়াচান ব্রীজের নীচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজন ও এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে নিহত শরীফের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে। নিহতের হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় পরেছিলো। মরদেহের আশেপাশে অটোরিকশাটি পাওয়া যায়নি। পাশে রয়েছে তার ব্যাবহৃত মোবাইলফোন ও গায়ের জামা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, রাতের কোন এক সময় শরীফকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে করিমগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

কিশোরগঞ্জের ব্রীজের নিচে পড়েছিলো অটোরিকশা চালকের মরদেহ

আপডেট সময় : ০৬:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩