ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

চাঁদপুরে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রশাসনের ৩৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৯৫ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। দুর্যোগপূর্ণ সময়ে নদী উপকূলীয় ও চর এলাকার বাসিন্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৫৩টি আশ্রয়কেন্দ্র। একই সাথে নগদ অর্থ ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

আজ এসব তথ্য জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বলেন, জেলার ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।
এছাড়াও মওজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ ১৭ লাখ ১৫ হাজার টাকা, চাল ৫০৫ মেট্টিক টন চাল, ডেউটিন ও গৃহ নির্মান সামগ্রী ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে শুক্রবার রাত থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌযান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর। রাত পৌনে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এছাড়াও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ পূর্ব এবং পরবর্তী সময়ের সতর্কতা বিষয়ে আমাদের নৌ অঞ্চলে মাইকিং করে প্রচারনা চলছে। জেলার যেসব থানা ও পুলিশ ফাঁড়ি রয়েছে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে এলাকার মাছ ধরার ট্রলার, জেলে ও জনগণদের সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে নির্দেশনা প্রচারণা করার জন্য।

চাঁদপুরে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রশাসনের ৩৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

আপডেট সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩