ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo টানা তিন দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে Logo মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি Logo হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার Logo তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া Logo রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট Logo ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হিটাচির ‘স্টার নাইট’ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল Logo আধুনিক প্রযুক্তি ও আগ্রাসী ডিজাইনে নতুন Honda Hornet 2.0, দাম ২ লাখ ৮৯ হাজার টাকা Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ

রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২২ বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট এই খবর জানিয়েছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার কথা জানান। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছে, হামলার সময় বা সম্ভাব্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। আনুষ্ঠানিকভাবে ‘কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন’ নামে পরিচিত এই জোটটি ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১৪ সাল থেকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে আসছে এবং ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেন সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে এই সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

আপডেট সময় : ১২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬