খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’
- আপডেট সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২১ বার পঠিত

একজন খেলনা বিক্রেতা ও একজন গার্মেন্টস কর্মীর প্রেম। সে থেকে পরিণয়। অনেক স্বপ্নে বাধা সংসারে এরপর দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন। প্রেমের মোহ কাটিয়ে সত্য হয়ে উঠে জীবনের কঠিন বাস্তবতা।এমনই এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঝুনঝুনি’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। তাদের অভিনীত নাটকটি মুক্তি পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।নাটকটির গল্প লিখেছেন শাজাহান সৌরভ। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।‘ঝুনঝুনি’র গল্পে রয়েছে প্রেমের মায়া, দাম্পত্য জীবনের হাসি-তামাশা, পারস্পরিক ভালোবাসা, মান-অভিমান ও দ্বন্দ্ব। চেনা জীবনের নানা ঘটনা এবং সম্পর্কের জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই গল্পে উঠে এসেছে সংসার টিকিয়ে রাখার চেষ্টা, দায়িত্ববোধ ও ভালোবাসার নানা দিক।একজন সাধারণ খেলনা বিক্রেতা ও একজন গার্মেন্টস কর্মীর জীবন কেন্দ্র করে নির্মিত নাটকটিতে বাস্তবতার কাছাকাছি গল্প ও চরিত্র তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতারা। ফলে দর্শক নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা ও সম্পর্কের মুহূর্তের সঙ্গে নাটকটির মিল খুঁজে পেতে পারেন বলে আশা সংশ্লিষ্টদের।নাটক ‘ঝুনঝুনি’ এখন দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।




















