ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে Logo কোপা ট্রফি নিতে গিয়ে ইয়ামাল বললেন, ‘এটা কুবার্সির জন্য’ Logo গরু পাচারের অভিযোগ তুলে ভারতে মুসলিমদের গুলি করে পঙ্গু করছে পুলিশ Logo আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান Logo গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬ Logo সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন

‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২০ বার পঠিত

হাতে কফির মগ, জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকা সাদামাটা এমন মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। ক্যাজুয়াল পোশাকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।ছবিগুলোতে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন পূর্ণিমা। এতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিনস পরা অবস্থায়। খোলা চুল, হালকা মেকআপ আর স্বাভাবিক সাজে বেশ সাবলীল দেখাচ্ছিল তাকে।একটি ছবিতে বড় কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন পূর্ণিমা। অন্য ছবিতে গ্লাসঘেরা জানালার পাশে দাঁড়িয়ে কখনো ক্যামেরার দিকে, কখনো বাইরে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। জমকালো সাজের বদলে সাধারণ পোশাকেই ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’ ছোট্ট এই কথার সঙ্গে ছবির শান্ত আবহও যেন মিলে গেছে।ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সৌন্দর্য ও সাদামাটা সাজের প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিয়ে নিয়মিতই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন পূর্ণিমা।চলচ্চিত্রে পূর্ণিমাকে এখন আগের মতো নিয়মিত দেখা যায় না। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।

ট্যাগস :

‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে

আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬