গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
- আপডেট সময় : ০২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করছেন কারখানার শ্রমিকরাগাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করছেন কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়ক স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসসহ আরও দু’একটা গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রথমে আঞ্চলিক সড়কে অবরোধ করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে তাদের দাবি পেশ করেন। শিল্প পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা তাদের কনভেন্স করার চেষ্টা করছে। সরকার যেহেতু মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে, এ পর্যন্ত ধৈর্য ধরার জন্য আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা যেন উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে আমরা তাদের সতর্ক করছি। শিহাব খান/এফএ


















