ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৬৩ নং চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় বেশ পরিচিত। তিনি একই বিদ্যালয়ে পরপর ৩বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তার অবদান রয়েছে।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ বলেন, “আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও আধুনিক শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। সকলের সহযোগিতা কামনা করছি।

ট্যাগস :

চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬