সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পঠিত

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,,,
অপরাধ দমন,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো.মেনহাজুল আলম পিপিএম।পরে তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।
সিরাজদিখান থানায় যোগদানের পর থেকেই ওসি মো. আলাউদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার,অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারী পরোয়ানা তামিলে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন।এরই ধারাবাহিকতায় আগস্ট মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
উল্লেখ্য,ওসি মো.আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ তারিখে সিরাজদিখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো.ইমরান আহম্মেদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমান, মো.সোলায়মান, মো.আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।











