ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।। Logo আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের মারধোরের অভিযোগ Logo সীমান্তে চালানজব্দ ৮৫ লাখ টাকার মালামাল উদ্ধার  Logo কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর Logo মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে পরিবার-সমাজকেও দায়িত্ব নিতে হবে Logo পাচার হওয়া অর্থের ফ্রিজ হিসাব থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি Logo আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পঠিত
নাটোর প্রতিনিধি :
নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি, সমাজে জনগণের জন্য সরকার যেটা বরাদ্দ দিয়েছে, সেটা সুষম বন্টন করতে হবে, এগুলো কোন নেতার মাধ্যমে (হাতে) দেওয়া যাবে না। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) নাটোরের লালপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, যুব কমপ্লেক্সের ডেপুটি কোঅর্ডিনেটর (ডিপিসি) ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল আরও বলেন, কোন দুর্নীতির ভাগিদার আমরা হতে চাই না, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরি হয়েছে গত ১৭ বছরের সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বলেন, ফ্যাসিবাদকে মাথা তুলে আর দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন। এর আগে প্রতিমন্ত্রী নাটোর জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, লালপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে আম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
ট্যাগস :

আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল 

আপডেট সময় : ০৮:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬