ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের মারধোরের অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২০ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া -ঢাকা রুটে চলাচলকারী তিতাস কমিউটার  ট্রেনের কাউন্টারে ঢুকে এক যুবদল নেতা কাউন্টারের স্টাফদের মারধোর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টার ম্যানেজার মহিনউদ্দিন সজিব ও বুকিং ক্লার্ক মোঃ কাউসার হোসেন আহত হয়েছেন। অভিযুক্ত যুবদল নেতার নাম নাজমুল হুদা সানি। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক।
আহতরা অভিযোগ করে জানান, যুবদল নেতা নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের এজেন্টশীপ নেয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু  ট্রেনটির ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। এ নিয়ে সানির ক্ষোভ রয়েছে। এর মধ্যে সকালে বুকিং ক্লার্ক কাউসারকে ফোন করে সানি। কিন্তু কাউসার ফোন রিসিভ না করায় সানি ক্ষুব্দ হয়ে কাউন্টারে এসে তাকে চড়-থাপ্পর মারতে থাকে। এ সময় কাউন্টার ম্যানেজার সজিবকেও মারধর করে সানি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কাউন্টার বন্ধ করে দেন কর্মীরা। সাময়িক বন্ধ থাকে কাউন্টার। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
তবে অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা সানি বলেন, কাউন্টারের কর্মীরা নিয়মিত কালোবাজারিদের কাছে চড়াদামে টিকিট বিক্রি করে। যাত্রীরা আমাকে জানিয়েছে তারা কাউন্টারে এসে টিকিট পায় না। ৩০০০ হাজার ৪০০ টিকিট থাকলেও ১০০ টিকিট দিয়ে বাকিগুলো কালোবাজারিদের কাছে বিক্রি করে। আমি কাউন্টারে গিয়ে তাদেরকে এটা নিয়ে জিজ্ঞেস করেছি। তখন কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মোঃ সাকির জাহান বলেন, টিকিট বিক্রিরত অবস্থায় কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধোরের অভিযোগ শুনেছি। তবে ঘটনার পর কাউন্টার বন্ধ করে চলে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ-আলম মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হামলা ও টিকিট বিক্রি বন্ধের কারণে যাত্রীদের যেন ভোগান্তি না হয়, সেজন্য স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের মারধোরের অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬