ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০২ বার পঠিত

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন মার্ক চ্যাপম্যান। তবে জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না এই অলরাউন্ডার। সামনে থেকে তিনি আংশিক চুক্তির আওতায় নিউজিল্যান্ডের হয়ে খেলবেন।

আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশে খেলার সুযোগ করে নিতেই মূলত চ্যাপম্যানের এই সিদ্ধান্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময়ই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুম অনুষ্ঠিত হয়। ফলে চ্যাপম্যানের মতো কয়েকজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের অংশগ্রহণের স্বাধীনতা বজায় রাখতে পূর্ণকালীন চুক্তির পরিবর্তে আংশিক চুক্তির পথ বেছে নিয়েছেন।

এ ক্ষেত্রে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের সঙ্গে একই তালিকায় যুক্ত হলেন। এসব ক্রিকেটারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুযোগ ও সময়সূচি অনুযায়ী অংশ নিতে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন।

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেও জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের দায়বদ্ধতা থাকছে। বিগ ব্যাশে যোগ দেওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজে মাঠে দেখা যাবে তাকে।

নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যাপম্যান। একই সঙ্গে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন এই কিউই অলরাউন্ডার।

চ্যাপম্যানের কেন্দ্রীয় চুক্তি বাতিল হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতে তরুণ গতিময় পেসার ম্যাট ফিশারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ট্যাগস :

বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬