ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

আব্দুল হালিম হাওলাদারের নেতৃত্বে ৪ নংওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৪৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
আজ সোমবার (৩১ আগস্ট) ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বড়ইয়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা ও ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হালিম হাওলাদারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে উত্তর উত্তমপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর উত্তমপুর দাখিল মাদ্রাসা ও ৬৪নং চুনপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এসময় আব্দুল হালিম হাওলাদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলীয় নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা নিয়মিতভাবে এমন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, ঝালকাঠি -১ আসনের মাননীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে বড়ইয়া ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে মাদক এবং সন্ত্রাসমুক্ত।
তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

আব্দুল হালিম হাওলাদারের নেতৃত্বে ৪ নংওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬