ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন  Logo বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন Logo ধামরাইয়ে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। Logo ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র Logo ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের Logo ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষে  আহত ৩৫

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০৪ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, সোহেল হাওলাদার, রাজীব মালো ও রিয়াজ এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পঙ্খিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬