ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

টমটমের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২১১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতিতে টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম কাদিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। টমটমটি মনসুর এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়।
পরে টমটমচালকসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘাতক টমটমচালক ও টমটম থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

টমটমের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩