ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধামরাইয়ে প্রশ্নপত্র সংকটে শতাধিক স্কুলে পরীক্ষা শুরু এক ঘণ্টা দেরিতে Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো টাকা ফিরে পেলেন তাজুল মিয়া Logo আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo  ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের  অভিযোগ Logo আখাউড়ায় দেশীয় তৈরি মদসহ মাদক কারবারী গ্রেফতার Logo মাছের উৎপাদন বাড়াতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য পক্ষের আলোচনা সভায়  এমপি শ্যামল Logo ধামরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : মো: শাকিল হোসাইন Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো টাকা ফিরে পেলেন তাজুল মিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৮৫ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
মেয়ের বিয়ের বাজার করার জন্য নিয়ে আসা ৫০ হাজার টাকা হারিয়ে ফেলেছিলেন নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর মোল্লাবাড়ির তাজুল মিয়া। পরে হারিয়ে যাওয়া সেই টাকা উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ।
রোববার ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী পুলিশ বক্সে তাজুল মিয়ার হাতে উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শাহাদাতসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, তাজুল মিয়া তার মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় বাজার-সদাই করতে ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত টাকাগুলো হারিয়ে ফেলেন তিনি। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ট্রাফিক বিভাগের সদস্যরা টাকা উদ্ধার করেন।
রোববার কাউতলী পুলিশ বক্সে তাজুল মিয়ার হাতে উদ্ধার হওয়া পুরো ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। নিজের মেয়ের বিয়ের আগে হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টাকা উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও পুলিশের প্রতি প্রশংসা দেখা গেছে।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো টাকা ফিরে পেলেন তাজুল মিয়া

আপডেট সময় : ০৭:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬