ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo  ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের  অভিযোগ Logo আখাউড়ায় দেশীয় তৈরি মদসহ মাদক কারবারী গ্রেফতার Logo মাছের উৎপাদন বাড়াতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য পক্ষের আলোচনা সভায়  এমপি শ্যামল Logo ধামরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : মো: শাকিল হোসাইন Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার

 ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের  অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫৯ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষে এক পরামর্শ সভার আহবান করাকে কেন্দ্র করে ভুবনমঙ্গল কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গৌর চন্দ্র সাহার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  শনিবার রাতে জেলা শহরের পূর্ব পাইকপাড়াস্থ গৌর সাহার নিজ বাড়িতে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানান ভুক্তভোগী।  এ হামলায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর প্রত্যক্ষ নেতৃত্ব রয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন। স্থানীয় ও ঘটনার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সর্বজন শ্রদ্ধেয় ও পরিচিত মুখ গৌর চন্দ্র সাহাকে পরামর্শ সভা ডাকার অনুরোধ জানান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এতে তিনি সায় দিয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে একমত পোষণ করে সভার সিদ্ধান্ত গ্রহণ করেন গৌর সাহা।
হামলাকারীদের বিষয়ে অভিযোগ করে গৌর চন্দ্র সাহা জানান, শনিবার রাতে সমীর চক্রবর্তীর নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সর্বজনীন পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যেই গৌরদাকে দিয়ে পরামর্শ সভা আহ্বানের উদ্যোগ নিয়েছিলাম। এখানে দোষের বা বিতর্কের কিছু নেই। যা ঘটেছে তা অত্যন্ত নেককারজনক ঘটনা। আমরা এই সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নং পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল আমিন জানান, “জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে হামলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী গৌর সাহা মৌখিকভাবে সমীর চক্রবর্তীর বিরুদ্ধে তার বাসভবনে ভাঙচুরের অভিযোগ করেছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ট্যাগস :

 ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের  অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬