ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০৪ বার পঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি:
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, ফরিদপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা নবজাতকের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে মাতৃদুগ্ধের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারা আরও জানান, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে; এ সময় অন্য কোনো খাবার, এমনকি পানিও দেওয়া উচিত নয়। আলোচনায় আরও বলা হয়, মায়ের বুকের দুধ শিশুর শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি মায়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক। বক্তারা গুঁড়ো দুধ ও কৌটাজাত বিকল্প শিশু খাদ্যের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সপ্তাহব্যাপী মায়েদের জন্য বিশেষ কাউন্সেলিং, সচেতনতামূলক কার্যক্রম এবং লিফলেট বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ট্যাগস :

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬