ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২১২ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

রাজাপুরের ৫নং বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, বরিশাল বিভাগীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান আতিক হাওলাদার এর নিজস্ব অর্থায়নে ভাতকাঠি গ্রামের বটতলা বাজার থেকে ঘরামী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জনচলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছায়। সামাজিক দায়বদ্ধতা থেকে আতিকুর রহমান আতিক নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ করেন।

রাস্তার সংস্কার কাজে ভাতকাঠি গ্রামের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। তারা কোনো পারিশ্রমিক ছাড়াই জনগণের জন্য রাস্তার মেরামত কাজে সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, বড়ইয়া ইউনিয়নের ১নং ভাতকাঠি ওয়ার্ডের যুবদলের সভাপতি গোলাম সরোয়ার সিকদার, বড়ইয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল সিকদার, হিরু সিকদার, আমির হোসেন ফকির, শাহাজালাল খান প্রমুখ।
রাস্তাটি সংস্কার হওয়ায় ভাতকাঠি গ্রামের শত শত মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। এলাকাবাসী আতিকুর রহমান আতিকের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

ট্যাগস :

বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক

আপডেট সময় : ০৬:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬