ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৬ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নিয়াজুল করীম, শহিদ হোসাইনের মা প্রমুখ।
সভায় শহিদ হোসাইনের মা বলেন, আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, সরকার শহিদ পরিবারের পাশে আছে। আহতদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা

আপডেট সময় : ০৬:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬