ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বেড়ে ২৪, উচ্চশিক্ষায় নতুন সুযোগ Logo ৩২ হাজার অডিশন পেরিয়ে ডিজনির ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন, কে এই নতুন তারকা? Logo ইংল্যান্ড বনাম নরওয়ে: অপটার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কারা উঠবে বিশ্বকাপ সেমিফাইনালে? Logo হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চাইবে যুক্তরাষ্ট্র Logo চট্টগ্রামে বন্যায় ৯১ কোটি টাকার মাছের ক্ষতি, ডুবেছে ১৪ হাজার হেক্টরের বেশি কৃষিজমি Logo সংবিধান সংস্কারে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই কমিশন গঠনের আহ্বান জামায়াতের Logo বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্রকে আলোচনার অনুরোধ করা হয়নি, Logo রাজাপুরে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত Logo ঢাকা মেডিকেল দেশের আস্থার প্রতীক, স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সংবিধান সংস্কারে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই কমিশন গঠনের আহ্বান জামায়াতের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে বিলম্ব হলে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক সংস্কার বিষয়ে ভিন্নমত ও বিলম্ব সেই অঙ্গীকার বাস্তবায়নকে প্রশ্নের মুখে ফেলছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংস্কার কার্যক্রম শুরু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি নির্বাহী আদেশ বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু বাস্তবে প্রশাসন, স্থানীয় সরকার এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে, যা সংস্কারের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএনপির উত্থাপিত ভিন্নমতের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পৃথক রাখা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদে উচ্চকক্ষের আসন অনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সীমিত স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জনগণ দলীয়করণ ও স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। তাই জবাবদিহিমূলক, ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়ন জরুরি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করাই সংবিধানের মূল উদ্দেশ্য। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান, জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলীসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :

সংবিধান সংস্কারে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই কমিশন গঠনের আহ্বান জামায়াতের

আপডেট সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬