ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা Logo দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার Logo হরমুজে ইরানের চাপেই পিছু হটেছে যুক্তরাষ্ট্র: খামেনির উপদেষ্টা Logo সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ ২ কারবারিকে আটক করে পুলিশে দিলো জনতা Logo নওগাঁ সীমান্তে পুশইন ব্যার্থ, বিএসএফ ফেরত নিয়েছে দাবি বিজিবির:০৬.০৬.২৬ Logo নওগাঁয় যাত্রীকে ছিনতাই,আটক-২ Logo গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক Logo শিক্ষার্থীদের চাপ কমাতে বদলাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা পদ্ধতি

নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬২ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ-জনতার সমন্বয়ে সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৪নং রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারে আয়োজিত এই সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে এর নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। রানাপাশা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবুর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি বেলায়েত হোসেন মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক একটি পরিবার, একটি সমাজ, একটি জাতিকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। তবে পুলিশের একার পক্ষে এটা সম্ভব না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” সভায় এলাকাবাসী সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির, এএসআই ফয়সাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাজ শিকদার, তেঁতুলবাড়িয়া বাজারের দাতা ও প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা কামাল ফকির।সভা শেষে বক্তারা আগামী প্রজন্মকে মাদকের কালো ছোবল থেকে রক্ষায় সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আপডেট সময় : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬