ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা Logo দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার Logo হরমুজে ইরানের চাপেই পিছু হটেছে যুক্তরাষ্ট্র: খামেনির উপদেষ্টা Logo সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ ২ কারবারিকে আটক করে পুলিশে দিলো জনতা Logo নওগাঁ সীমান্তে পুশইন ব্যার্থ, বিএসএফ ফেরত নিয়েছে দাবি বিজিবির:০৬.০৬.২৬ Logo নওগাঁয় যাত্রীকে ছিনতাই,আটক-২ Logo গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক Logo শিক্ষার্থীদের চাপ কমাতে বদলাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা পদ্ধতি

সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৮ বার পঠিত
হাবিব হাসান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী তিন রাস্তা মোড় উপজেলা তাতি দলের প্রধান কার্যালয়ে উপজেলা তাতীদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ শাহ-আলম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম ভুইয়া অপু, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাতীদলের আহবায়ক হাজী আল-হাদী খান, সিরাজদিখান উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুজ্জামান টিটু, জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ নাজিম উদ্দিন, জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক মোঃ জয়নাল আবেদিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের যুগ্ম আহবায়ক খবির শেখ, আসলাম কবির, শাহ-জাহান শেখ, মোঃ শহিদ হাওলাদার, আবু তাহেরসহ আরো অনেকেই  অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাকসুদুর রহমান বাবু সহ সাংগঠনিক সম্পাদক শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি।।
ট্যাগস :

সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬