ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo ‘বন্ধু ও অংশীদার, প্রভু নয়’—নতুন পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু থেকে বাঁচতে পানি জমতে দেবেন না: ডিএসসিসি প্রশাসক Logo রামালিঙ্গা রেড্ডির পদত্যাগে নতুন চাপে কর্ণাটকের শিবকুমার সরকার Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩২ বার পঠিত

মীর মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে ্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (৫ জুন) সকাল সা‌ড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরী বাংলা‌দেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়া‌ছিন। মোহাম্মদ ইয়া‌ছিন ব‌লেন“পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। একদিনের কর্মসূচি নয়, প্রতিদিন গাছের যত্ন নিতে হবে, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পলিথিন বর্জনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে, তবেই আমরা দূষণমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব। তি‌নি আরও ব‌লেন “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০০২ অনুযায়ী পলিথিন উৎপাদন, বাজারজাত, বিক্রি নিষিদ্ধ। আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এটি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। পরিবেশ রক্ষার জন্য পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। বক্ত‌ারা ব‌লেন “পলিথিন আমাদের মাটি ও পানি দূষণ করছে। এর প্রভাবে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং নদীর নাব্যতা বিনষ্ট হচ্ছে। পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। “শুধু আইন প্রয়োগ নয়, আমাদের মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। পলিথিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলেই একটি দূষণমুক্ত, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের সদস্য মোল্লা মো. নাসির আহমেদ, মো, শামীম শিবলী, আলমগীর হোসেন, উপ‌জেরা সেচ্চা‌সেবক দ‌লের আহ্বায় ওমর ফারুক, মে‌হেদী হাসান বাবু, আশিকুর রহমান জামাল, জোনা‌য়েদ আহ‌মেদ তিতাস, মো. আতিকুর রহমান লিটন, মে‌হেদী হাসান, শুভ, আশ্রাফ উদ্দিন, আলী আহম্মেদ, খোরশেদ আলম, আলী নুর, কাজী লিটন, প্রবাসী আল আমিন, আরিফুল ইসলাম রিহাদ প্রমুখ।

ট্যাগস :

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬