ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo ‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি Logo যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছেন পেলে-ম্যারাডোনা Logo পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান Logo বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ্যাম্পিয়ন Logo শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে খাবার বিতরণ Logo সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৫ বার পঠিত

দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা আবারও কার্যকর করেছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রেতাদের সুবিধার জন্য যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় সোমবার (১ জুন) থেকে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে একটি জরুরি আদেশ জারি করা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে আগে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে বাড়তি কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রমের কথা বিবেচনা করে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদ ও ঈদ-পরবর্তী বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের নিয়ম আবার চালু হয়েছে। ফলে এখন থেকে দেশের সব ধরনের শপিংমল, সুপার শপ, মার্কেট এবং কাঁচাবাজারকে সন্ধ্যা ৭টার মধ্যেই তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।

এ ছাড়া স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল

আপডেট সময় : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬